ব্রেকিং: লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, লরিতে আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 February 2018

ব্রেকিং: লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, লরিতে আগুন


স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ লরি ও পিকআপ ভ্যানের মুখো মুখি সংঘর্ষে আগুন লাগলো লরিতে . দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়েত্বে আসে .সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় একজনের আহত দুই .তাদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় .এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় .ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মল্লারপুর 60নম্বর জাতীয় সড়কের উপর .স্থানীয় বাসিন্দারা জানান,সিউরি থেকে রামপুরহাট যাচ্ছিলো একটি লরি ,সামনে থেকে দ্রুত গতিতে আসছিলো একটি পিকআপ ভ্যান.সেই সময় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়ে আগুন লেগে যায় .গাড়ি দুটিকে আটক করে মাল্লারপুর থানার পুলিশ.এদিকে সিউরি হাটজন বাজারে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়ায আতঙ্ক ছড়ায় এলাকায় .ঘটনাস্থলে আসে একটি দমকলের ইঞ্জিন .এই ঘটনায় রান্নাঘরে থাকা বেশ কিছু জিনিসে আগুন ধরে যায় .সকালে দুটি অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সিউরি ও মল্লারপুর এলাকায় .

No comments:

Post a Comment

Post Top Ad