ব্রেকিং: মমতা বন্দ্যোপাধ্যায় হলেন নকল রানী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 February 2018

ব্রেকিং: মমতা বন্দ্যোপাধ্যায় হলেন নকল রানী!



নিজস্ব প্রতিনিধি: 'কাজ থাকলে পাশে বোস, কাজ ফুরোলে ভারতী ঘোষ'। মমতা ব্যানার্জী ভারতী ঘোষকে মেয়ে বলেছিলেন এবং ভারতী ঘোষ মমতা ব্যানার্জীকে মা বলে ডেকেছিলেন। কিন্ত সবং উপনির্বাচনের ফলাফল থেকে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হতে শুরু করল। যখন বিজেপি বেশী ভোট পেল তখনই বেটি সৎ বেটি হয়ে গেল। আর তখন থেকেই শুরু হল পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি ভারতী ঘোষকে টেনে নিচে নামানো। এখন সিআইডি ভারতী ঘোষের থেকে নানা জালিয়াতির টাকা, কালো টাকা বের করতে ব্যস্ত।আর তার থেকে একটি পেনড্রাইভ নিতে তদন্ত চালাচ্ছে যেখানে তৃণমূলের কু কীর্তি সব রয়েছে। এমনটাই জানালেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি তিনি মমতা ব্যানার্জীকে 'নকল রানী' বলে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জী হলেন নকল রানী, তাই তিনি নরেন্দ্র মোদীর সব প্রকল্প নিজের নাম দিয়ে চালান। আজ যেমন আর কার্বন কপি নেই সব ফটো কপি ঠিক তেমনি হলেন তৃণমূল সভানেত্রী কিন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা বোনদের সম্মান  রক্ষার্থে শৌচালয় থেকে বাড়ি করে দিচ্ছে বিনামূল্যে। তা তৃণমূলরা নিজের নামে চালাচ্ছেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিরোধীদলগুলিকে একহাত নিলেন বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই মোমবাতি নিয়ে আন্দোলন করেছিল। কিন্ত এখন বিশেষ সূত্রের খবর তারা সন্ত্রাস ছড়াচ্ছে। জম্মু কাশ্মীরে নিহত জওয়ানদের একমাত্র কারণ এই রোহিঙ্গা। আর তাদের নিয়েই মাতামাতি করছিল বিরোধীরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হলেন হিন্দু বিরোধী। তিনি যে হিন্দুদের বিরোধীতা করতেন তা পরিস্কার প্রণববাবুর বইতেও। তিনি জাতীয়তাবাদী নন, তিনি হলেন বিদেশী। ফলে তিনি চাননা ভারতবর্ষের ভালো হোক। বাঙালীদের ভালো হোক। তিনি সবসময় নিজের আখের গোছাতেই ব্যস্ত। সিপিএম চিনের সঙ্গে সবসময় চান দেশকে ভাগ করতে। আর তৃণমূল মুসলিম তোষণ করে হিন্দুদের বঞ্চিত করতে ব্যস্ত। অথচ এই হিন্দুরাই তৃণমূলে ভোট দিয়ে শাসন ক্ষমতায় এনেছে।

জয় বিজেপির প্রশংসা করে বলেন, রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যালেস্তাইনে গিয়ে যে সম্মান পেয়েছেন তাতেই বোঝা যায় মোদীজি কত বড় মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের দেশে গিয়ে মোদীজিকে সামনে নিয়ে জয় শ্রী রাম বলে মন্দির উদ্বোধন করেছেন। যা দেশের মানুষের কাছে বিরাট গর্ব। আনন্দের খবর।
মোদীজি ভারতবর্ষকে যেই উঁচু জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় কংগ্রেস ১০বছর রাজত্ব করেও নিয়ে যেতে পারেনি। কিন্ত তাও একদল দেশদ্রোহীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে দায়ী করছেন। যদি তা সত্যিই হত তাহলে আজ বাইরের সংখ্যালঘু সম্প্রদায়ের দেশে এত বড় সম্মান মোদীজি পেতেন না।আজ নরেন্দ্র মোদীর কথা শুনলে পাকিস্তান কেন চিন পর্যন্ত ভয় পায় বলে দাবী জয়ের!

No comments:

Post a Comment

Post Top Ad