দাঙ্গা লাগানোর ভয়ে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নিলেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2018

দাঙ্গা লাগানোর ভয়ে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নিলেন



কিষাণ ক্রেডিট নিয়ে অসন্তুষ্ট মমতা ব্যানার্জি। উত্তর ২৪ পরগনাতে নজর দিতে হবে। pwd একা পরিস্কার করবে না। কিষান মান্ডিগুলি কেন ঠিকমত কাজ করছে না? কন্যাশ্রীর কাজ সন্তোষজনক। icds এর কাজ দ্রুত করতে হবে,নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা সীমান্তে কড়া নজরদারীর দরকার। পুরসভাকে আরো সক্রিয় হতে হবে।

উত্তর ২৪ পরগনাতে মধুচাষে প্রসিদ্ধ। ১৫ মেট্রিক টন মধু চাষ করা হয়েছে। মধুকরদের আই কার্ড দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বাইরে উত্তরপ্রদেশ থেকে গরু পাচার করে এসে এখানে নিয়ে আসা হয় আর বাংলাকে দোষ দেওয়া হয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।বসিরহাটে ফিসারি ব্যবস্থা তৈরি করার কথা বলেন মমতা ব্যানার্জি। এছাড়াও মিষ্টি ছানার সন্দেশ তৈরির কথা বলেন। বসিরহাট, বনগাঁতে তৈরি করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জী, একাংশ বার সীমান্তের দিকে কাজ করতে জোর দেওয়ার কথা বলছেন।তাঁর কথা, আমরা কেন বাইরে অন্ধ্রপ্রদেশের মাছ খাবো? এখানে কেন মাছ তৈরির প্রকল্প করা হচ্ছে না। তিনি বলেন,উত্তর ২৪ পরগনাতে মাছ তাকে বাড়াতে হবে। কাগজ পত্র চালাচালি করতে কেন এতদিন সময় লাগল ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন এতদিন সময় লাগছে কাজ করতে? বছরের পর বছর সময়কে নষ্ট করলে কাজ কবে হবে। ৫ বছরে সরকার গঠিত হয় যদি ৪ বছরে কাগজ চালাচালি হয় তাহলে কাজ কবে হবে? তিনি রেগে বলেন, আমি কাজ দেরি করে করার মানুষ না, দেরি হলে সেই কাজ না করার সমান। তিনি এর আগেও ব্যারাকপুরে প্রশাসনিক কাজে এসে বলেন কিন্ত কাজ হয়নি। বামকে আক্রমণ করে বলেন, লাল ফিতের বাঁধন কবে শেষ হবে?
রাস্তার টেন্ডার নিয়ে বলেন মার্চের মধ্যে রাস্তা সব কাজ শেষ করতে হবে।
তিনি বলেন, পাচারে কেউ যুক্ত থাকুক তা তিনি চান না। তিনি রেগে বলেন, বাইরে থেকে এসে বাংলায় পাচারকারীরা এসে বলছে পশ্চিমবঙ্গে পাচারকারীরা আছে। তাহলে কে আসতে বলেছে তাদের?

দেগঙ্গাতে ডেঙ্গু নিয়ে বলেন, মাথায় রাখতে হবে ডেঙ্গু নিয়ে মানুষ মৃত্যুর মিথ্যা প্রচার আর যেন না হয়, কেউ বা কারা এরকম ছড়ালে তাহলে তার বা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে।

চাকলা লোকবাবার মন্দির স্থান নিয়ে বলেন, জল প্রকল্প, রাস্তা ঘাট ঠিক করতে। চাকলা গুরুত্বপূর্ণ জায়গা।সেখানে যাতে দমকল ব্যবস্থা করার কথা বলেন কারন সেখানে মাঝে মধ্যে দাঙ্গা লাগানো হয় বলে দাবী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ইচ্ছে করে দাঙ্গা লাগিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয়। ফলে দমকলবাহিনীর দরকার।

গাছ নষ্ট না করে সেতু করতে হবে।ভারত-বাংলাদেশ সেতু করতে হবে। গাছ তুলে অন্য জায়গায় লাগানোর জন্য মামলাকারীদের অনুরোধ করতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
বারাসতে প্রশাসনিক সভা থেকে মমতা ব্যানার্জী হলেন, ৪৬টি নতুন কলেজ হয়েছে, ২৩টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে।
গাইঘাটা জলপ্রকল্প থকে চাকলায় পানীয় জল যাবে।যা ৬০০ কোটি টাকার জলপ্রকল্প। দমদম এয়ারপোর্টের মত আরেকটি বিমানবন্দর করতে হবে রাজ্যে। তার জন্য ১৫০ একর জমি খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণশ্বর স্কাইওয়ার্কের কাজ কেন এখনও বাকি প্রশ্ন মমতা ব্যানার্জীর।বনহুগলীতে কোয়াটার রাখা উদ্বাস্তুদের জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad