চাঁদনী,পশ্চিম মেদিনীপুর: জোর করে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করল ঘাটাল থানার পুলিশ। গ্রেপ্তারের মধ্যে নাবালিকার স্বামী রাজু ঘোষ, শাশুড়ি নমিতা ঘোষ, মামিমা, সম্পর্কিত দুই দিদা ও মামাদাদু রয়েছেন। সোমবার তাঁদের ঘাটাল আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।এদিকে ওই নাবালিকা মেয়েকে দু হাজার টাকা জিম্বায়(বন্ডে) মায়ের হাতে তুলে দেয় আদালত।ঘাটাল থানার রাধানগরে মামা বাড়িতে থাকতো ওই নাবালিকা।বাড়ি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকায়।
অভিযোগ, পরিবারের অজান্তেই মামাবাড়ির লোকজন অমতে পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দেয় রবিবার। জানতে পেরে নাবালিকার মা মামা বাড়ির ছয়জনের বিরুদ্ধে ঘাটাল থানায় লিখিত অভিযোগ জানায়।নাবালিকা বিবাহ হওয়ায় পুলিশ অভিযোগ পেয়ে রবিবার রাতেই সকলকে গ্রেফতার করে সোমবার ঘাটাল আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment