তমলুকে প্রবীণদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে তাম্রলিপ্ত ভেটারেন্স স্পোর্টস্ ক্লাব। সোমবার তমলুক কলেজ মাঠে এছাড়াও আরও বিভিন্ন প্রতিযোগিতায় ৩৫-৭৫বয়সী (মহিলা) আর ৪৫-৮৪ বয়সী (পুরুষ) মিলিয়ে মোট ৩০৩ জন প্রবীণ খেলায় অংশ নেন। এদিন পুরুষদের মধ্যে সব থেকে বয়স্ক মন্মথ ভৌমিক *৮৩) আর মহিলাদের মধ্যে মায়া মনু (৭৬)মাঠে দাপিয়ে বেড়ান।
৮ বছর ধরে এ ধরনের প্রতিযোগিতা করে এসেছে তাম্রলিপ্ত ভেটারেন্স স্পোর্টস্ ক্লাব। ভেটারেন ক্লাবের সচিব বলেন, “খেলাধুলা বিশেষত ফুটবল যাঁরা খেলেন তাঁরা পরবর্তী জীবনেও সুস্থ থাকেন-এই বার্তা পৌঁছে দিতেই প্রতিযোগিতার আয়োজন।”

No comments:
Post a Comment