দূষণ নিয়ন্ত্রনের দাবিতে কুলটির কদভিটায় স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ৷
.জয়ন্ত সাহা আসানসোল..
কুলটির কদভিটা এলাকায় জনবসতির খুব কাছেই রয়েছে বেশ কয়েকটি বেসরকারি কারখানা৷তাদের লোডিং আনলোডিং সংক্রান্ত পথের ধূলো কয়লাগুড়ি ও কারখানার ধোঁয়ায় জীবণ অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের৷ইতিপূর্বে কারখানা কতৃপক্ষ গুলিকে এ বিষয়ে সচেতন করা হলে,তারা পথের ধূলো নিয়ন্ত্রনে জল ছেটানোর ব্যবস্থা করলেও তা ছিল সাময়িক৷
তাই দূষণ নিয়ন্ত্রনে স্থায়ী সমাধান সূত্রে স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল থেকে কারখানার লোডিং আনলোডিং এর গাড়ি আটকে পথ অবরোধে সামিল হয়৷প্রায় ঘন্টাখানেক ধরে এই পথ অবরোধ চলতে থাকলে স্থানিয় প্রশাসন এসে জনগণ কে আশ্বস্ত করলে ও কারখানা কর্তৃপক্ষ গুলির সাথে বৈঠকের ব্যবস্থা করলে বিক্ষোভ উঠে যায়৷


No comments:
Post a Comment