অবশেষে অনশনরত সাফাই কর্মীদের উদ্দেশ্যে মুখ খুললেন ভিসি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 February 2018

অবশেষে অনশনরত সাফাই কর্মীদের উদ্দেশ্যে মুখ খুললেন ভিসি



জয়ন্ত সাহা, আসানসোল:  কেএনইউ এর ছয়জন অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিরতা শুরু হয়েছে,সে বিষয়ে অবশেষে মুখ খুললেন ভিসি৷ তিনি বলেন, এই ছয় সাফাই কর্মী একটি বেসরকারি সংস্থার অন্তর্গত বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসাবে কর্মরত ছিলেন৷ওই বেসরকারি সংস্থাটির কার্যকালীন মেয়াদ ৩১ শে জানুয়ারী শেষ হওয়ায় ওই ছয় কর্মীও কর্মচ্যুত হয়৷এখন নতুন টেণ্ডার না হওয়া পর্যন্ত ওই ছয় অস্থায়ী কর্মীকে রেজিস্টারের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার আবেদন করা হয়৷

তবে তাতে তারা কর্ণপাত না করায় তিনি এক প্রকার বাধ্য হয়েই পুরসভার দ্বারস্থ হন ৷ পুরসভার কর্মীরা সাফাইয়ের কাজ শুরু করায় ওই ছয় অস্থায়ী সাফাই কর্মী বিক্ষোভে সামিল হয়৷বর্তমানে তারা যে অনশন ধর্ণায় বসেছে সে বিষয়ে তিনি তাদের ও তাদের পরিবারের প্রতি সমব্যথি৷সমস্যা সমাধানের জন্যে তিনি পুরসভার কাছে অনুরোধ রাখেন যাতে এই ছয় অস্থায়ী কর্মীকে     পুরসভার অস্থায়ী কর্মী হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাফাই কাজে পাঠানো হয়৷কিন্তু তাতেও সাড়া দেয়নি ওই ছয় সাফাই কর্মী৷অবশেষে নতুন টেণ্ডার না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷নতুন টেণ্ডারে নতুন কোনো সংস্থা কাজের বরাত পেলে মানবিকতার খাতিরে তিনি সেই সংস্থাকে অনুরোধ করবেন যাতে এই ছয় অস্থায়ী কর্মীকে কাজে নেওয়া হয়৷

No comments:

Post a Comment

Post Top Ad