ব্রেকিং: শ্বশুরবাড়িতে খুন জামাই! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2018

ব্রেকিং: শ্বশুরবাড়িতে খুন জামাই!



নিজ শ্বশুরবাড়িতে খুন হলেন নেপালের বাসিন্দা ও নেপালি জামাই বাবু । চারপাঁচ জনের দুষ্কৃতীদল শ্বশুরবাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুরেন্দ্রনাথ রাজবংশী সিং নামে এক ব্যাক্তিকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার দোমোহনা গ্রামপঞ্চায়েতের চয়নাগড়া গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে করনদিঘী থানার পুলিশ।

 দুমাস আগে নেপালের বিত্তামোড়ের বাসিন্দা ব্যাবসায়ী সুরেন্দ্রনাথ রাজবংশীর সাথে বিয়ে হয় চয়নাগড়ের বাসিন্দা চায়না সিংএর। গতকালই জামাই সুরেন্দ্র শ্বশুরবাড়িতে আসেন।  রাত আড়াইটা নাগাদ একদল দুষ্কৃতী শ্বশুরবাড়িতে ঢুকে ঘরের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুরেন্দ্রনাথকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে করনদিঘীর চয়নাগড় গ্রামে। কি কারনে এবং কারা নেপালের বাসিন্দা সুরেন্দ্রনাথ রাজবংশীকে খুন করল তার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad