তিন দিনের মাথায় হাবড়া থানা এলাকায় ফের পর পর দুটি সোনার দোকানে সাটার ভেঙে দুঃসাহসিক চুরি নতুনহাট বাজার এলাকায়। প্রায় আট লক্ষ টাকার সোনা রুপো নিয়ে চম্পট দেয় চোরেরা। আতঙ্কিত ব্যবসায়ীরা।
হাবড়া থানার এলাকার নতুনহাট বাজারের সোমবার রাত্রে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি অনুমানিক প্রায় ৮ লক্ষ টাকার সোনা ও রুপার গহনা চুরি যায়। ব্যাবসায়ীরা জানায় দুটি সোনার দোকানে প্রায় একই কায়দায় দোকানের সাটার ভাঙে চোরেরা। দোকান মালিক বাদল চন্দ্র পাল জানায়, দোকানে থাকা প্রায় ৬০ গ্রাম সোনা ও আনুমানিক ৩ কেজি রুপা নিয়ে যায় চোরেরা। পাশাপাশি অপরএক দোকান মালিক ইন্দ্রজিৎ রায় বলেন, দোকানে থাকা ৫৫থেকে ৬০ গ্রাম সোনা ও ৪ কেজি রুপা চুরি যায়। ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। প্রসংগত ১০ তারিখ হাবড়ায় কুমড়া বাজারেও একই কায়দায় দুটি সোনার দোকানে চুরি হয়।

No comments:
Post a Comment