উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সরকার পাড়া এলাকায় শুরু হল চারদিন ব্যাপী বিরাট "রঙ্গ মহোৎসব ।শুক্রবার থেকে শুরু হওয়া নাট্য উৎসব চলবে সোমবার পর্যন্ত । প্রতিদিন মঞ্চস্থ হবে তিনটি করে নাটক । মোট ১২টি নাটক দেখানো হবে এই মঞ্চ থেকে ।শুক্রবার রাতে এই 'রঙ্গ মহোৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রকাশ ভট্টাচার্য , রাজ্যের সংগীত ,নাটক ও দৃশ্যকলা আকাদেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় সহ এলাকার পৌর প্রতিনিধিরা ।গ্রাম্য এলাকায় থিয়েটারকে ছড়িয়ে দিতে ও থিয়েটারের প্রতি সাধারন মানুষের আকৃষ্ট হওয়ার জন্যই গোবরডাঙা নাট্যসংস্থার এই উদ্যোগ । সমাজে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের ,বস্তিবাসি ,স্কুলছুট বা অনাথ ছেলে মেয়েদের নিয়েই তাদের স্বনির্ভর করতেই তাদের এই উদ্যোগ বলে জানান আয়োজক রবীন্দ্র নাট্য সংস্থার কর্নধার বিশ্বনাথ ভট্টাচার্য ।
১৯৯৫ সালের ৯মে গোবরডাঙার রবীন্দ্র নাট্য সংস্থার পথ চলা শুরু । প্রথমে হাতে গোনা ২-৪ জন সদস্য নিয়েই কাজ শুরু হলেও বর্তমানে এই সংস্থার সদস্য সংখা ৭৫ ।উত্তর ২৪ পরগনার গোবরডাঙা সরকার পাড়া এলাকায় গড়ে ওঠে এই নাট্যদলটি । নাট্যদল তৈরি করেন বিশ্বনাথ ভট্টাচার্য্য। মুলত রেল বস্তি ,স্কুল ছুট বা অনাথ বাচ্চাদের নিয়েই চলছে নাটক দল ,এছাড়াও থিয়েটার করতে এগিয়ে এসেছে এলাকার বাসিন্দারাও ।
ভাল নাটক দেখতে চায় শ্রোতারা তাদের জন্যই আমরা বেঁচে থাকি এধরনের উদ্যোগ আরো হওয়া দরকার বললেন বিশিষ্ট নাট্যকার প্রকাশ ভট্টাচার্য ।
রাজ্য ও কেন্দ্র সরকার নাট্য দল গুলোকে আর্থিক সাহায্য করছে ,নতুন প্রজন্মও নাটকে আগ্রহ দেখাচ্ছে । রাজ্যে নাটক পরিবেশন করা মঞ্চের সংখা কম হওয়ায় সমস্যা হচ্ছে , রঙ্গ মহোৎসবের সূচনা করে বললেন রাজ্যের সংগীত ,নাটক ও দৃশ্যকলা আকাদেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় ।

No comments:
Post a Comment