ডেঙ্গু প্রতিরোধে আগাম যা করলেন শিক্ষকরা !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2018

ডেঙ্গু প্রতিরোধে আগাম যা করলেন শিক্ষকরা !!

পানিতর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নতুন বছরের প্রাক্কালে ডেঙ্গু প্রতিরোধের সংকল্প নিয়ে সীমান্তে বৃহস্পতিবার পথে নামল ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা এবং পঞ্চায়েত কর্মীরা ।
    উত্তর ২৪ পরগণার বসিরহাট ১ নং ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে ডেঙ্গু প্রতিরোধে ইটিন্ডা পানিতর স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকরা, পঞ্চায়েত প্রধান মেহেরুন্নেসা বিবি, সমাজসেবক সারিফুল মন্ডল, শিক্ষক প্রিয়তোষ কুমার মন্ডল সহ দশটি প্রাইমারী ও হাই স্কুলের কয়েক হাজার ছাত্র ছাত্রীরা হাতে প্লাকার্ড নিয়ে পুরাতন সাতক্ষীরা রোডের এই মিছিলে সামিল হয় ।
২০১৭ তে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপে মৃতের সংখ্যা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে । শীত চলে যাওয়ার পরপরই মশার উপদ্রব বাড়তে শুরু করায় নতুন করে যাতে সেই পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ । বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা, রাস্তা ও নর্দমায় ব্লিচিং পাউডার ছড়ানো সবই করা হয় । ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকো মিছিল শুরু হয়ে বিভুতিভুষণ রোড ধরে পুরাতন সাতক্ষীরা রোড ধরে আবার পঞ্চায়েত অফিসে এসে শেষ হয় এই পদযাত্রা । এদিনের এই মিছিলে আরও সামিল ছিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাজ্জাক মন্ডল, আশা কর্মীরা ।


No comments:

Post a Comment

Post Top Ad