তৃণমূল ছাত্ৰ পরিষদের অবস্থান বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 February 2018

তৃণমূল ছাত্ৰ পরিষদের অবস্থান বিক্ষোভ


বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে ঘিরে তৃণমূল ছাত্ৰ পরিষদের অবস্থান বিক্ষোভ। দুপুর ১:৩০ থেকে ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্যকে। তৃণমূল ছাত্ৰ পরিষদের অভিযোগ রাজ্য সরকারের কোনো নির্দেশিকা ছাড়াই এবং ছাত্র প্রতিনিধি দের সাথে কোন আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল নিজেদের ক্ষমতাবলে ছাত্ৰ সংসদের কাজ চালানোর জন্য এডহক কমিটি গড়ার বিজ্ঞপ্তি জারি করে দেয়। উল্লেখ্য, গত ৩১ডিসেম্বর ছাত্ৰ সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে। ছাত্ৰ সংসদ এর সময়সীমা বাড়ানোর জন্য আবেদনও জানানো হয়েছিল। কিন্তু কোন ছাত্রদের সঙ্গে আলোচনা না করেই এডহক কমিটির বিজ্ঞপ্তি জারি করে দেয় বলে অভিযোগ। তাদের দাবি অবিলম্বে এই বিজ্ঞাপ্তি প্রত্যাহার করতে হবে। উপাচার্য একবার আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘেরাও অবস্থান বিক্ষোভ এখনো চলছে। 

No comments:

Post a Comment

Post Top Ad