রহস্য: সরকারী চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মৃত্যুকে কেন বেছে নিল অভিজিৎ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 February 2018

রহস্য: সরকারী চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় মৃত্যুকে কেন বেছে নিল অভিজিৎ?



নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা:সরকারী চাকরির পরীক্ষায় সফল হতে না পারায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের। মৃতের নাম অভিজিৎ পাল,বয়স ২১। বাড়ি গাইঘাটা থানার ইছাপুর এলাকায়।গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র।
বন্ধু ও পরিবার সুত্রে জানা গেছে। মাস খানেক আগে আর্মিতে চাকরি পাবার আশায় অভিজিৎ ও আর এক বন্ধু পরীক্ষা দেয়। রবিবার পরীক্ষার রেজাল্ট বেরোলে বন্ধু পাশ করলেও অভিজিৎ পাশ করতে পারেনা। তারপর থেকেই মানসিক ভাবে ভেঙে পরেছিল অভিজিৎ। রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে রোজকার মতো ঘুমোতে যায়। সকালে মা ডাকতে গেলে দেখে পাখার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সাথে সাথে এলাকার লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। দেহটি সোমবার ময়নাতদন্ত করার জন্য বারাসত পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad