দলাই লামাকে হত্যার পরিকল্পনায় ধৃত আরও এক জঙ্গি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

দলাই লামাকে হত্যার পরিকল্পনায় ধৃত আরও এক জঙ্গি



বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত সন্দেহে আরোও এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করলো এসটিএফ।  গত মাসে বৌদ্ধ গয়ায় বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে হত্যার উদ্দেশ্যে তার সভাস্থলের পাশে বোমা রাখার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে ।

সোমবার দুপুরে  গোপন সূত্রে খবর পেয়ে মূর্শিদাবাদের ফারাক্কা রেল স্টেশনন সংলগ্ন এলাকা থেকে জঙ্গি  সংগঠনের এই সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স । জঙ্গির নাম আহমেদ আলি ওরফে কালু ,বয়স ৩৩।সোমবার রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে আসা হয়।মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতে তোলা হলে বিচারক ১৫তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়।


জঙ্গি আহমেদ আলি পশ্চিমবঙ্গের  মুর্শিদাবাদের সামসেরগঞ্জের রতনপুরের বাসিন্দা।জানা গিয়েছে,গত ১তারিখ দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।জঙ্গিরা হল জাইরুল ও শেখ পইগম্বর।জঙ্গিদের জেরা করেই মিলেছে বাকিদের খোঁজ।

No comments:

Post a Comment

Post Top Ad