জয়ন্ত সাহা, আসানসোল: ব্যস্ত সময়ে বুধবার আসানসোলের ভগৎ সিং মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ছিনতাই হলো। চিত্রা রোডের বাসিন্দা তপন লায়েক টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যাঙ্ক থেকে বের হতেই মোটরসাইকেল আরোহী দুজন তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ওই ব্যাগে ১ লক্ষ ৬৪ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে। আসানসোল দক্ষিণ থানা এলাকার এই ঘটনায় শহর শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তপন রানিগঞ্জের একটি বেসরকারি সংস্থার কর্মী। সংস্থার পক্ষেই তিনি এদিন টাকা তুলতে এসেছিলেন। তপন জানান, এদিন দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। শেখানে মোটরসাইকেল দুজন আরোহী আগে থেকেই দাঁড়িয়ে ছিল। আচমকাই ওই দুজন গাড়ি চালু করে কাছে এসে সজোরে ধাক্কা মারে। তিনি রাস্তায় পড়ে যান। হাতে চোট পান। ওই সময়েই তারা ব্যাগ তুলে বিএনআর মোড়ের দিকে চম্পট দেয়।
ওই ব্যাঙ্কের ৩০ মিটারের মধ্যেই রয়েছে দক্ষিণ থানার পুলিশের আউটপোস্ট। পুলিশের নজরের সামনেই এমন ছিনতাই কীভাবে হলো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।


No comments:
Post a Comment