জয়ন্ত সাহা, আসানসোল:আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের বিজয় মিছিল। উলুবেড়িয়া এবং নোয়াপাড়ার নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় বিপুল ভোটে জয়লাভ করলো।তৃণমূলের এই জয়লাভে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস বিজয় উৎসব পালন করছে।আসানসোল শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেস আজ বিকাল ৫টার সময় বি.এন.আর স্থিত দলীয় কার্যালয় থেকে এক বিশাল বিজয় মিছিল বার করা হয়।মিছিল টা আসানসোল কোর্ট চত্বরের ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে মেয়র পারিষদ অভিজিৎ ঘটক,গুরুদাস চ্যাটার্জী সহ তৃণমূল কংগ্রেসের সদস্য রা উপস্থিত ছিলেন।ঘড়ি মোড়ে একটি ছোট সভা করে অভিজিৎ ঘটক নোয়াপাড়া এবং উলুবেরিয়া এলাকার জনগনকে ধন্যবাদ দেবার সাথে জানান জনগন বুঝেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী রাজ্যের জনগনের উন্নত্তির জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন,আজকের এই জয় মা,মাটি,মানুষের জয়।তিনি নোয়াপাড়া ও উলুবেড়িয়া জনগনের সাথে রাজ্যের জনগনকে ধন্যবাদ জানান নেত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নকে সফল করার জন্য।
Post Top Ad
Thursday, 1 February 2018
গেরুয়া শিবিরকে হারিয়ে তৃণমূলের বিজয় মিছিল!
Tags
# Latest News
# Politics
# West Bengal
About Unknown
West Bengal
Labels:
Latest News,
Politics,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment