নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: সোমবার বেলা চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নির্জানগরে পৃথিবা রোডের উপরে। স্থানীয়রা জানান, নির্জানগরের বাসিন্দা ফারজানা খাতুন(১১) প্রতিদিনের মত চৌরাশীর হাই স্কুল থেকে আটো করে বাড়ি ফিরছিল। সে যখন বাড়ির কাছে আটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিল সেই সময় বেড়াচাঁপা গামি একটি অটো এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সে ছিটকে পড়ে । স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উত্তেজিত জনতা অটোতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়। পরে খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রীটি গুরুতর যখম অবস্থায় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
Post Top Ad
Monday, 12 February 2018
ফের অটোর দৌরাত্ম্য,আহত কিশোরী
Tags
# Latest News
# Top News
# West Bengal
About Unknown
West Bengal
Labels:
Latest News,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment