ডাকাতি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক ব্যক্তি। গণপ্রহারে মৃত্যু হল ওই ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুটি থানার অন্তর্গত ব্যান্ডেল স্টেশন রোড জলের ট্যাঙ্কের লাগোয়া ব্যান্ডেল মুক্তমঞ্চের পাশে। প্রসঙ্গত উল্লেখযোগ্য রাজ্য সরকারের উদ্যোগে অগ্নি ছুটির পুর এলাকায় ভূগর্ভস্থ জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। আর এ জন্য শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করে রয়েছে পাইপলাইন বসানোর মিস্ত্রিরা । তেমনই মুক্তমঞ্চের পাশে এক ক্যাম্পে এ দিন রাত আড়াইটা নাগাদ তিন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে আসে । তখন সকলেই ঘুমিয়ে ছিল তাই প্রথমে পঞ্চাশ হাজার টাকা এবং বেশ কয়েকটি মোবাইল। কিন্তু হঠাত্ করেই একজনের ঘুম ভেঙে যাওয়াতে তাঁর চিত্কার মিটিতে সকলে উঠে পড়ে । এর পর ২ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে চম্পট দিলেও একজন পালাতে সক্ষম হয়নি । তাঁকে ধরে ফেলে হাত পা দড়ি দিয়ে বেঁধে ক্যাম্পের ভিতরে থাকা গাইতি, কোদাল , কুড়োল প্রভৃতি দিয়ে বেধড়ক মারতে থাকে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মিস্ত্রিদের বক্তব্য তাঁরা মুর্শিদাবাদ থেকে এসেছে তাদের কাছে স্থানীয় পুলিশের ফোন নম্বর না থাকায় তাঁরা স্থানীয় কাউন্সিলরকে ফোন করেছিলেন ।কাউন্সিলর ফোন না ধরার জন্যই তাঁরা পিটিয়ে ওই দুষ্কৃতীকে মেরে দেয় । যদিও আজ সকালেই অভিযোগ অস্বীকার করেছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাল । পুলিশ মৃতদেহ নিয়ে গিয়ে ময়না তদন্তে পাঠিয়েছে । মৃত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি।
Post Top Ad
Wednesday, 14 February 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment