ব্রেকিং: আদালতের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে যা করা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 February 2018

ব্রেকিং: আদালতের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে যা করা হল

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: আদালতের গুরুত্বপূর্ণ নথি পোড়ানো নিয়ে বারুইপুর আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। শনিবার দুপুরে দেওয়ানি ও ফৌজদারি আদালতের আইনজীবিরা এবং ল' ক্লা‌র্করা এই বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, এই ঘটনায় জেলা বিচারককে ব্যবস্থা নিতে হবে। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বারুইপুর মহকুমা দেওয়ানি আদালতে এই ঘটনা ঘটেছে। বারুইপুরের আইনজীবিরা জানান, প্রায় ২ হাজারের বেশি মামলা জমে গিয়েছিল বারুইপুর দেওয়ানি আদালতে। ঠিকমতো রেকর্ড রাখা এবং সমন আটকানো হচ্ছিল না। বিচার প্রর্থীরা আদালতে এসে ফিরে যাচ্ছিলেন। বিচার ব্যবস্থায় গতি আনার দাবি তুলে দেওয়ানি আদালতের আইনজীবিরা গত মাসের ৩ তারিখ থেকে ওই আদালতে কাজ বন্ধের ডাক দিয়েছিলেন। সেই সিস অফ ওয়ার্ক চলছে। ইতিমধ্যে এদিন আচমকাই আদালত চত্বরে দেওয়ানি আদালত থেকে নথি বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আদালতের কর্মী যারা এই কাজ করছিলেন তাদের কাছে কোন অনুমতিপত্র ছিল না বলে দাবি আইনজীবিদের। তাই তাঁরা এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আদালতে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে বারুইপুর থানার পুলিস এসে পরিস্থিতি সামল দিয়েছে। আইনজীবিদের দাবি বহু গুরত্বপূর্ণ নথি পোড়ানো হয়েছে। যার মধ্যে এখনো বিচারাধীন রয়েছে এমন নথিও রয়েছে। ‌

No comments:

Post a Comment

Post Top Ad