চাঁদনী: এক ব্যবসায়ীর টাকা হাতানোর এক পুরানো মামলায় মঙ্গলবার সিআইডি গ্রেফতার করে খড়্গপুর লোকাল থানার প্রাক্তন ও সি রাজশেখর পাইন'কে। বুধবার ধৃতকে তোলা হল মেদিনীপুর আদালতে। ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থেকে ঝাড়গ্রামের ফেকোঘাট জাওয়ার পথে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ইউনুস আলি মন্ডল নামের এক ব্যবসায়ীর গাড়ি। সেই গাড়িতে দুটি ব্যাগে মোট ৪৫ লক্ষ টাকা ছিল। অভিযোগ সেই টাকা পুলিশ উদ্ধার করলেও আর ফেরত দেই নি। এর পর ওই ব্যবসায়ী উচ্চ আদালতে আবেদন করেন। যার জন্য ব্যাবসায়ীর আরো গাড়ি আটকানো সহ তাকে নানা ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। চাপে পড়ে বাধ্য হয়ে সেই সময় কেশ তুলে নেয় ব্যবসায়ী। সেই ব্যবসায়ীই গত ৭ ই ফেব্রুয়ারী ভারতী ঘোষ সহ ৪ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা করার আবেদন করে মেদিনীপুর আদালতের দ্বারস্থ হন। সেই মামলার প্রেহ্মিতে সেই সময় খড়্গপুর লোকাল থানার দায়িত্তে থাকা রাজশেখর পাইনের একাধিক বাড়িতে গত কয়েক দিন ধরেই তল্লাশি চালাচ্ছিল সি আই ডি। তার পর গতকাল সন্ধ্যে নাগাদ তাকে গ্রেফতার করে সি আই ডি। উল্লেখ্য আগেই এই পুলিশ কর্মীকে ক্লোজ করেছিল জেলা পুলিশ।বুধবার এই অভিযুক্ত পুলিশ কর্মীকে মেদিনীপুরের কোতয়ালী থানা থেকে নিয়ে এসে তোলা হল মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে।

No comments:
Post a Comment