নিজেকে বাঁচাতে ভারতী ঘোষ সিআইডি দের ভুল কাজে কিছু প্রশ্ন করছেন বাংলার মানুষদের জানাতে। তাদের আগে থেকে না জানিয়ে তল্লাশি করা হয়েছে।সিআইডি তলব হয়েছে কয়েক ঘন্টার মধ্যে। তাঁর ধারণা এসবই পূর্বপরিকল্পনা... পড়ুন ও দেখুন ভারতী ঘোষের প্রশ্নগুলি:
1) সি আই ডি আপনি আপনার ইতিহাসের দিকে তাকান ....তাকিয়ে বলুন' ইতিহাস দেখে একটা কেস আপনি বলুন যেখানে FIR হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক মিনিটের মধ্যেই মাঝরাত্রে আপনারা একজনের বাড়িতে raid করেছেন যার নাম যার নাম এফআইআরে নেই ....তাও 75 জন থেকে 100 জন অফিসার নিয়ে ......আপনার ইতিহাস ঘেঁটে এমন একটা কেস বের করতে পারবেন ??
2) আমার দৃতীয় প্রশ্ন : যে কেসটা নিয়ে এত চেচামেচি সেই দাসপুর পি এস কেসের এফআইআরে আমার নাম নেই তবুও এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গেই আমার স্বামীর বাড়িতে রেড হয়ে গেলো.... সিআইডি কি আজকাল ম্যাজিক চর্চা করছে ?
Cid কি ম্যাজিক জানে যে কয়েক মিনিটের মধ্যেই জেনে গেল যে আমার স্বামী দোষী আর আমি দোষী আর আমাদের বাড়ীতেই রেড করতে হবে'?
3) আমার তৃতীয় প্রশ্ন : এই কেশ টায় cid আধিকারিক বলেছেন যে আমরা খবর পেয়েছি যে 12 জায়গায় তল্লাশি করতে হবে ... এই 12 জায়গার খবর কোথা থেকে পেলেন আপনি ?? এই 12 জায়গার খবর তো এফআইআরে নেই ...
গেলে এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গেই তো আপনার বড় বড় cid team বেরিয়ে গেল রেড করার জন্যে... তাহলে আপনাকে এই 12 জায়গা খবর এবং কখন দিল? কিভাবে পেলেন??
4) আমার চতুর্থ প্রশ্ন: এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গেই 75 থেকে 100 জন officers 7 থেকে 8 টা টিমে বেরিয়ে গিয়ে রেড করেছে.... তাহলে কি আপনারা আগে থেকে থেকেই জানতেন যে এই এফআইআর টা হবে? এবং আপনাদেরকে রেড করতে হবে? তাই আপনারা সেভাবেই প্রস্তুত ছিলেন এবং কোথায় কোথায় রেড করতে হবে তা আপনারা আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন ?
5) আমার পরের প্রশ্ন red করার সময় IG CID, SP CID আমার স্বামীর বাড়িতে এসেছিলেন ...আমাকে সবাই চেনে..
আমার বাড়ির দেওয়ালে আমার ইউনিফর্ম পরা প্রচুর ছবি রয়েছে ..আমার ইউনাইটেড নেশনস এর ছবি রয়েছে সেগুলো আপনারা এবং আপনাদের অফিসারেরা ভেঙেছেন.. এবং আমার এবং আমার স্বামীর বাড়ির দলিল জমির দলিল seize করেছেন ... সব দলিলে আমার নাম রয়েছে.. দেওয়ালে আমার ছবি রয়েছে... কিন্তু পরে আপনারা আপনাদের official বিবৃতিতে জানালেন যে কার বাড়িতে রেড হয়েছে সেটা আপনারা জানেন না ....এটা কি মানুষ বিশ্বাস করবে??
6) আমার ষষ্ঠ নম্বর প্রশ্ন : নাকতলা সোনারপুর আর মাদুরদাহ সহ আরো অনেক জায়গাতেই একইসাথে একই দিনে অর্থাৎ 1 st ফেব্রুয়ারি গভীর রাত্রে রেড হয়, search হয় কিন্তু সব জায়গাতে official সিজার হলো কিন্তু মাদুরদাহ তে গিয়ে ট্রেন টা আটকে গেল ....cid team 1st ফেব্রুয়ারি মাদুরদাহ পৌঁছলেন কিন্তু official সিজার করলেন না ...বিল্ডিং এর কেয়ারটেকারের কাছ থেকেই চাবি নিয়ে সব ফ্লাটে ফ্লাটে ঢুকলেন, থাকলেন, unofficial ক্যাম্প করলেন , কিন্তু official রেড দেখালেন না.... কিন্তু কেন ঐদিন first ফেব্রুয়ারি সিজার দেখালেন না ? প্রশ্ন হলো কেন
আমি ভারতী বলছি আমি দশটা প্রশ্ন করছি সিআইডিকে
7) আমার সপ্তম প্রশ্ন : 4 রাত্রি ধরে অর্থাৎ ফাস্ট ফেব্রুয়ারি, সেকেন্ড ফেব্রুয়ারি, third ফেব্রুয়ারি আর ফোর্থ ফেব্রুয়ারি এই চার রাত ধরে মাদুরদাহ ফ্ল্যাটগুলোর মধ্যে CID team কি করছিলো?? এই সময়টায় চারদিন চার রাত্রি cid officers কি একবারও ভারতী ঘোষ বা ওনার স্বামী মিস্টার রাজু কে জানিয়েছেন যে তারা মাদুরদাহ ফ্লাট গুলির মধ্যে বসে আছেন? আজকে 6thফেব্রুয়ারি যখন তারা official search দেখিয়ে recovery দেখাচ্ছেন তখনও কিন্তু তারা ভারতী ঘোষ বা উনার স্বামী Mr রাজু কে একথা জানাননি .....
আমার বাড়িতে লোক ঢুকে বসে থাকবে অথচ আমি জানব না??
আমার বাড়িতে রোজ খোঁজাখুঁজি চলবে, লোক ঢুকবে, বেরোবে , আর আমি জানব না ??
লুকিয়ে লুকিয়ে recovery করবে আর আমি জানবোনা ??
ধোঁয়াশা ধোঁয়াশা recovery, স্বচ্ছ নয় ... কিছুই বোঝা যাচ্ছে না শুধু CID মিডিয়াকে মিসগাইড করছে.
একই কথা বলে যে ভারতী ঘোষের ঘনিষ্ঠ, ভারতী ঘনিষ্ঠ, ভারতী ঘনিষ্ঠ বাড়ি থেকে recovery হয়েছে ...
আরে বাবা, যেখান থেকে recovery হয়েছে তারা ভারতী ঘোষ এর ঘনিষ্ঠ কি করে জানলেন??
তারা বলেছে যে আমার ঘনিষ্ঠ ?? আমি বলেছি যে আমি তাদের চিনি আর তারা আমার ঘনিষ্ঠ ??
আপনাদের কাছে কোন প্রমাণ আছে যে এরা আমার ঘনিষ্ঠ ??
এগুলো আগে সঠিক তথ্য প্রমাণ দিয়ে ঠিক করুন যে কে আমার ঘনিষ্ঠ আর কে আমার ঘনিষ্ট নয়.... কাকে আমি চিনি আর কাকে আমি চিনিনা....
তারপর মিডিয়াকে বলবেন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ....আরে মিথ্যাটাকে কি এইভাবে সত্যি করা যায় ???
8) আমার অষ্টম প্রশ্ন : যে মামলাটি দাসপুর এ হয়েছে original মামলাটাতে একজন চাওমিন বিক্রেতা ওয়ালা নাকি কিছু সোনা বিক্রি করেছিল তারপর নাকি টাকা পায়নি.... টাকা না পাওয়ায় কেস করেছে ... দেখা গেল illegal সোনা বিক্রি আর টাকা না পাওয়ার কেসটা ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে তোলাবাজির কেসে পরিণত হলো... CID ঠেলে ঠেলে case টাকে যখন তোলাবাজির দিকে নিয়ে যাচ্ছে, তখন কি মনে হলো না যে একজন তেলেভাজা বিক্রেতা সোনা পেল কি করে ? সোনা কেনাবেচা করার লাইসেন্স কে দিল? ওকে তো আগেই ধরা উচিত ছিল..
তা না করে এটাকে একটা তোলাবাজির কেসে পরিণত করে 'অপারেশন ভারতী ঘোষ' চালু করলো CID....
ভারতী ঘোষ তোলাবাজি করেছেন এই complaint কোথায়? কাকে ধমকিয়ে তোলা তুলেছেন ভারতী ঘোষ ?? কে এসে complaint দিয়েছে যে 'ভারতী ঘোষ আমাকে ধমকিয়ে তোলা তুলেছেন' ? তাকে সামনে আনুন ...না হলে একটা মিথ্যাকে সত্যি করার যে চেষ্টা করছেন সেটা কি পারবেন???
9) আমার নবম প্রশ্ন : রেড এর নামে নামে বিনা সার্চ ওয়ারেন্টে, বিনা এফআইআরে, বিনা কোন কাগজপত্রে, বিনা কোন পরিচয় পত্রে, CID অফিসারেরা বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, কথা বলতে দেয়নি, উকিল ডাকতে দেয়নি, আত্মীয়দের ডাকতে দেয়নি, আটকে রেখেছে, ঠাকুর ঘর ভেঙ্গেছে, ঠাকুরের গলা থেকে হার ছিনতাই করেছে, ঠাকুর কে অপমান করেছে, মহিলাদের অত্যাচার করেছে, জিনিসপত্র ভেঙ্গেছে , অনেক confidential, personal পেনড্রাইভ, laptop, hard disk, ফাইল, দলিল সব তুলে নিয়ে চলে গেছে, কোন কোন জায়গায় নিজেদের সাক্ষীদের দিয়ে সই করিয়েছে, কোন কোন জায়গায় সিজার লিস্ট ও দেয়নি.... কি কি নিয়ে গেছে তার কোন হিসেব নেই..... আমার প্রশ্ন : এটাই কি দেশের আইন?? আপনারা কি আইনের মধ্যে থেকে কাজ করেছেন ?? নিজেদের বুকে হাত দিয়ে নিজেদের জিজ্ঞেস করুন যে যা করেছেন তাকি দেশের আইনকে তুলে ধরতে করলেন না কোনো বিশেষ কাউকে সন্তুষ্ট করতে এই কাজ করলেন??
10) আমার শেষ প্রশ্ন: এটা কি জঙ্গলমহল পরিষ্কার আর সুন্দর করে তোলার প্রতিদান? ছয় বছর ধরে মৃত্যুকে হাতে নিয়ে দেশে সুরক্ষার জন্য কাজ করে যাওয়ার প্রতিদান?? তাই যদি হয় তাহলে ধন্যবাদ...

No comments:
Post a Comment