বাদুড়িয়ায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল।বিজেপি কর্মী মারধরের অভিযোগে গ্রেফতার খোদ বিজেপি নেতা।
উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থানার বাজিতপুরে গতকাল শুক্রবার সন্ধ্যায় বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামপ্রসাদ বিশ্বাসের নেতৃত্বে এক কর্মীসভা ছিল । সেই কর্মীসভায় হঠাৎ বাগবিতন্ডা ও হাতাহাতি শুরু হয় , পরবর্তীতে বোমাবাজি হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি । স্বরূপনগরের শাড়াফুলের বাসিন্দা বিজেপি কর্মী উত্তম পালের অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ বাজিতপুর থেকে রামপ্রসাদ বিশ্বাসকে গ্রেফতার করে। শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ।

No comments:
Post a Comment