নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: সীমান্ত এলাকায় ট্রাক চুরির আটচল্লিশ ঘন্টার ভেতর উদ্ধার ট্রাক ও অভিযুক্তরা। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানা এলাকার ঘটনা। গতো দশ তারিখ বনগাঁ থানার জয়পুর এলাকায় একটি ধরমকাটা থেকে লরিটি চুরি যায় বলে এগারো তারিখ অভিযোগ করে গোপালনগর সুন্দর পুরের বাসিন্দা জয়দুল মন্ডল।
সাথে সাথে তদন্তে নামে বনগাঁ থানা। রাতেই খোঁজ পায় দুই অভিযুক্তের সুমন পাল ও বিশ্বজিৎ সদ্দারের। দুজনকে বনগাঁ থানার বাজিতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে দুই অভিযুক্ত কে জিঙ্গাসাবাদ করে আর একজন অভিযুক্ত সুমন মন্ডলের নাম উঠে আসে। সুমনের বাড়ি বনগাঁ থানার মনিগ্রাম এলাকায়। পরে তিনজন কে এক সাথে জেরা করে পুলিশ জানতে পারে ট্রাকটি পাট শিমুলিয়া এলাকায় একটি ফাকা মাঠের পাশে রাখা আছে সেই মতো অভিযুক্ত দের সাথে নিয়ে রাতেই ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
ধৃত তিনজন কে আজ বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এহেন কাজে খুশি বনগাঁ বাসি এবং ব্যাবসায়ী মহল।

No comments:
Post a Comment