কলকাতা ডেস্ক : গাড়িতে ধাক্কা মারাকে কেন্দ্র করে আইনজীবী ও পুলিশ কর্তার বচসার জেরে উত্তেজনা ছড়াল। বুধবার রাতে ঘতনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার মানকুন্ডু অরবিন্দু পল্লি এলাকায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি জানাজানি হতেই চন্দননগরে উত্তেজনা ছড়ায়। পুলিশ কর্তার হাতে আইনজীবী আক্রান্তের ঘটনায় এদিন সকাল থেকেই চন্দননগর কোর্টে কাজ বন্ধ করে দেন আইনজীবীরা। ওই পুলিশ কর্তার নাম শোভব অধিকারী। তিনি ডিএসপি পদমর্জাদার পুলিশ অফিসার। ওই আইনজীবীর নাম শুভ্রদূতি পান। তিনি চন্দননগর কোর্টের আইনজীবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে মানকুন্ডু এলাকায় ডিএসপির গাড়ির সঙ্গে আইনজীবীর গাড়ির ধাক্কা লাগে। এই ঘটনায় ওই ডিএসপি গাড়ি থেকে নেমে ওই আইনজীবীকে কলার ধরে মারধর করেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আইনজীবীরা ওই পুলিশ অফিসারের গ্রেফতারের দাবীতে চন্দননগর থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।


No comments:
Post a Comment