হাতির দাঁত সহ ধৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

হাতির দাঁত সহ ধৃত ২



গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতির দাঁত সহ দুজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর(ডিআরআই)। শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় এই দুজনকে। ধৃতদের নাম সইফুল ইসলাম(৪৫) ও সন্তোষ প্রধান(৩৫)।ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

ডিআরআই সূত্রে খবর,বৃহস্পতিবার অরুণাচলের একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই হাতির দাঁত ও গ্রেফতার করা হয় সইফুল ইসলাম ও সন্তোষ প্রধানকে। উদ্ধার হওয়া হাতির দাঁতের ওজন ১২.৪১০ কেজি ও আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১১ লক্ষ ৬৯ হাজার টাকা।

No comments:

Post a Comment

Post Top Ad