নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: ক্যালেন্ডারের পাতা ওল্টানোর মতো বছর আসে বছর যায়। সেরকম পাঁচ বছর অন্তর ভোটের আগে নেতা দের আশ্বস্ত কিন্তুু কাজে কিছুই হয়নি। সব সময় বিপদ কাঁদে নিয়ে দিন যাপন করে দেগঙ্গার চাঁপাবেড়িয়া পঞ্চায়েতের গাংলিয়া এলাকায় গিয়ে আমাদের ক্যামেরায় ধরা পরলো যে ছবি।
বিদ্যাধরি নদীর পাশে বসবাসকারী প্রায় দুশো পরিবার আজ সব কিছু হারোনোর মুখে। বিদ্যাধরি স্রোতে ভেসে গেছে অনেক বাড়ি। কেই এলাকা ছেড়ে চলে গেছেন বহু দুরে। কেই আবার ভিটে মাটি আগলে পরে আছেন নদীর তিরে। কেই দুবিঘা জমিতে চাষ বাস করে শান্তিতে জীবন যাপন করছিলেন কিন্তুু রাতের অন্ধকারে হক কিংবা দিনের আলোয় বিঘা কে বিঘা জমি তলিয়ে যাচ্ছে জলের তলে বিদ্যাধরির গ্রাসে। সরকারী প্রতিশ্রুতি মাত্র তাদের সম্বল। সরকারী সব দপ্তরে ঘুরে ঘুরে আজ তারা ক্লান্ত। পঞ্চায়েত থেকে বিডিও, এমেলে থেকে সাংসদ এবং সেচ দপ্তরেও লিখিত জানিয় কাজ হয়নি তাদের।
এখনো রাতে ঘুমতে গেলে আতঙ্কে থাকা তারা। এই বুঝি জলের তলে তলিয়ে যাচ্ছে। প্রত্যেক ভোটের আগে নিয়ম মতো প্রতিশ্রুতি পায় তারা কিন্তুু ভোট ফুরিয়ে গেলে দেখে মেলেনা নেতা দের এমনি অভিযোগ গ্রামবাসী দের। গ্রামের প্রত্যেকটি মানুষ চাষ বাস এবং মাছ চাষের ওপর তাদের অর্থনৈতিক অবস্থা নির্ভরশীল । তার পরেও সব সময় বিপদ কে সাথে নিয়ে বয়ে বেরায়। শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা একি পরিস্থিতি দেখে আসছে বছরের পর বছর।
কিছুতেই পরিবর্তন হয়না তাদের জীবন। তাই আমাদের ক্যামেরা দেখে কিছুটা ক্ষোভ উগরে দিল তারা।
সামনেই আবার পঞ্চায়েত ভোট আসছে এখন দেখার সত্যি তাদের জীবন পাল্টায় কিনা। না প্রতিশ্রুতি থেকে যায়।

No comments:
Post a Comment