নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: কিশোর কিশোরি একে অপরে পালিয়ে যায় ।মাস চারেক আগে তারা বিয়ে করে গাইঘাটার চন্ডিগড়ের বাসিন্দা দিনমজুর ভাস্করের সঙ্গে গাইঘাটার শেরগড় এলাকার বাসিন্দা মাম্পির ।বর্তমানে মেয়েটির বয়স ১৬ বছরও হয়নি ।ছেলেটির বয়স বছর ২০ ।বিয়ের মাস খানেক বাদে মেয়ের বাড়ির লোকেরা খবর পায় হাওড়ায় সেলাইএর কারখানায় কাজ করার সূত্রে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে রয়েছে মাম্পি বিশ্বাস ও তার স্বামী ভাস্কর মজুমদার রয়েছে ।সেখানে গিয়ে মেয়েকে ফিরিয়ে আনার চেস্টা করলেও মেয়েটি ফিরতে চায়নি । ছেলের বাড়ি থেকে দুজনের সম্পর্ক্য মেনেও নেয় ।কিন্তু মাস খানেক ধরে মেয়েটির কিছু রোগ ধরা পড়ায় আর নিতে চায়নি ,ছেলের বাড়ি থেকে বলা হয় বিয়েতে কিছু দেওয়া হয়নি তাই একটি সাইকেল ,সোনার আঙটি ও চেন দিতে হবে কিন্তু মেয়ের পরিবার হত দরিদ্র হওয়ায় তারা এখন দিতে পারবে না কয়েক বছর বাদে দেবে বলে প্রতিশ্রুতি দেয় ।ভাস্কর তার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ রাখায় তাকেও বাড়িতে ঢুকতে দেবে না বলে দেয় ভাস্করের মা -বাবা ।এরপর ছেলেটি গত সপ্তাহ থেকে তার শ্বশুড় বাড়ি থাকতে শুরু করলেও দিন দুই আগে বাড়ি গিয়ে থাকে ।কিন্তু মঙ্গলবার ফের শ্বশুড়বাড়ি আসে ও রাতে মাম্পি ও ভাস্কর এক সঙ্গেই ছিল ।কিন্তু বুধবার সকাল সাড়ে ৮টা ৯টা নাগাদ মাম্পি তার ঘরের ভিতরে অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে থাকে তখন বাড়িতে ভাস্কর ছারা কেউ ছিল না ,শ্বাশুড়ি পাশেই একটু দরকারে যায় । কিন্তু মেয়ের চিৎকারে প্রতিবেশিরা জরো হওয়ার আগেই নিজের সাইকেল নিয়ে পালিয়ে যায় ভাস্কর ।প্রতিবেশি এক যুবক সম্পর্কে মাম্পির দুসম্পর্কের মামা দিবাকর বিশ্বাস ও মাম্পির মা দুর্গা বিশ্বাস ছুটে আসে ।দিবাকর বাচাতে গেলে অগ্নিদগ্ধ মাম্পি তাকে জরিয়ে ধরলে সেও মারাত্বক ভাবে পুরে গিয়ে জখম হয় পাশের ধানের জমিতে জমা জলে ছুটে গিয়ে অজ্ঞান হয়ে যায় । পরে মাম্পি ও তার প্রতিবেশি মামা দিবাকরকে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে দিবাকরকে বারাসত হাসপাতালে পাঠানো হয় ও মাম্পিকে কলকাতার আরজিকর হাসপাতালে পাঠানো হয় ।দুজনই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । এদিন ঘটনাস্হল মাম্পির বাপের বাড়িয়ে গিয়ে দেখা যায় মাম্পির জামাকাপড় পোরা অবস্থায় রয়েছে ,পাশেই পরে আছে কেরশিন তেলের ব্যারেল , খাটের উপরে মাম্পির অন্তর্বাস ,নিচে পরে আছে দেশি মদের বোতল ও গ্লাস ।তাই অনুমান মদ্যপ অবস্থায় ভাস্কর এধরেন ঘটনা ঘটাতে পারে ।
ঘটনার তদন্তে নেমে গাইঘাটা থানার পুলিশ ভাস্করের মাকে আটক করেছে ।ভাস্কর পলাতক ।

No comments:
Post a Comment