সোনার দোকানে দুঃসাহসিক চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2018

সোনার দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: হাবড়ার কুমরা বাজারের দুটি সোনার দোকানে বড় সড় চুরি ।নগদ টাকা ও সোনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার চুরি ।গ্রিল ও তালা কেটে চুরি ।রমেস বিশ্বাস ও ভোলানাথ বালা নামে দুই ব্যক্তির সোনার দোকানে চুরি যায় ।শনিবার  সকালে স্থানীয়দের মারফত খবর পেয়ে জানতে পারে এই দুই ব্যবসায়ী ।দুটি দোকান মিলিয়ে নগদ ৮৫ হাজার টাকা ও প্রায় ৫ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি ।রাতে কোনও সিভিক পুলিশ থাকে না ।পুলিশ পেট্রোলিং ভ্যানের নজরদারিও সেভাবে নেই বলেই এধরনের দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে মনে করছে ব্যাবসায়ীরা ।ঘটনায় আজ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ ।পাশাপাশি দুটি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।

No comments:

Post a Comment

Post Top Ad