মৃতদেহ পোড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল, অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 February 2018

মৃতদেহ পোড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল, অবরোধ



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর:  পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির পাথরচাটিতে মৃতদেহ পোড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল। কেশিয়াড়ি থানার সামনে মৃতদেহ রেখে পথ অবরোধ করে  বিক্ষোভ মৃতার পরিবারের। ঘটনায় নয়াগ্রাম খড়গপুর রাজ্যসড়ক অবরুদ্ধ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যবস্থায়  প্রশাসন। ঘটনায় জানা যায় এদিন কেশিয়াড়ি থানার হাসিমপুরের বাসিন্দা কিরণবালা মাইতি নামের এক প্রৌঢ়া মারা যান । তার সৎকারের জন্য  বংশ পরম্পরায় মৃতদেহ পোড়ানো পাথরচাটির শ্মশানে আনে পরিবারের লোকজন। কিন্তু পাথরচাটি গ্রামের  বাসিন্দারা মৃতদেহ পোড়াতে দেবে না বললে বচসা বাধে।

পাথরচাটির বাসিন্দাদের দাবি তারা এখানে ছেলেমেয়ে নিয়ে  বসবাস করে আছেন। এখানে মৃতদেহ পোড়ানো যাবে না। যদিও দীর্ঘদিনের এই শ্মশানটি বর্তমানে মাটি ফেলে সমতলীকরণ করেছে পঞ্চায়েত। তা সত্ত্বেও হাসিমপুরের বাসিন্দারা তাদের রায়ত সম্পত্তি ও নিজস্ব শ্মশানে মৃতদেহ সৎকারে অনড় থাকে। আর তার জেরে শুরু হয় গণ্ডগোল। উপায় না পেয়ে মৃতদেহ কেশিয়াড়ি থানার সামনে রাজ্য সড়কের ওপর রেখে ঐ শ্মশানে সৎকারের দাবিতে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন। তার জেরে যানজটের সৃষ্টি হয়েছে রাজ্য সড়কে। দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছে কেশিয়াড়ি থানার পুলিশ ও কেশিয়াড়ি বিডিও।

No comments:

Post a Comment

Post Top Ad