রহস্য: ফের পাশের রাজ্যে মৃত বাংলার যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 February 2018

রহস্য: ফের পাশের রাজ্যে মৃত বাংলার যুবক



স্নেহা চক্রবর্তী,বীরভূম: ভিন রাজ্যে গিয়ে রহস্য মৃত্যু বীরভূমের এক যুবকের।মৃত ওই যুবকের নাম বিকাশ মুখোপাধ্যায়।বাড়ি বীরভূমের রাজনগর থানার বেলেরা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কয়েক মাস আগে স্ত্রী ও পরিবার নিয়ে শ্রমিকের কাজ করতে দিল্লি গিয়েছিলো বিকাশ।সেখানে একটি বাড়িতে কেয়ার টেকারের কাজ করতো।প্রায় দুইবছর ধরে দিল্লীতে বসবাস করছিল বিকাশ ও তার পরিবার। ভিন দেশে থাকলেও পরিবারের সাথে প্রায়ই কথা হত।সেই বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার লোক।সেখান কার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বলে দাবি পরিবারের।এই খবর যখন পরিবারের কানে আসে তখন কান্নায় ভেঙ্গে পরে পরিবার। পরিবারে অভিযোগ তাকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহ গ্রামে আসার অপেক্ষায় পরিবার ও প্রতিবেশীরা।

No comments:

Post a Comment

Post Top Ad