স্ত্রীকে হেঁসোর কোপ, আত্মঘাতী স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2018

স্ত্রীকে হেঁসোর কোপ, আত্মঘাতী স্বামী



চাঁদনী,তমলুক: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো হেঁসোর কোপ দিয়ে নিজে কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খারুই গ্রামে। জানাগেছে প্রায় নিত্যদিনই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো ধ্রুব জানা(৫৫) ও নির্মলা জানার মধ্যে। ধ্রুব বাবু পেশায় মাছ বিক্রেতা।রবিবার ভোররাতে ব্যবসায় বেরোনোর আগে আবারো অশান্তি বাধে।এদিন ধ্রুব বাবু অশান্তির কারনে ধারালো হেঁসো দিয়ে শরীরের নাক, কান ও মুখের বিভিন্ন যায়গায় হেঁসোর কোপ দেয়।এরপর চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকেরা স্থানীয় চিকিৎসককে নিয়ে প্রাথমিক চিকিৎসা চলাকালীন গ্রামবাসীরা দেখতে পায় বাড়ির কিছুটা দুরে ঝোপের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে ধ্রুব বাবুকে। জানাযায় স্ত্রীকে মারধোরের পর স্ত্রী মারা গেছে ভেবে কীটনাশক খায়।দুজনকেই আশংকাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়।সকাল দশটা নাগাদ মৃত্যু হয় ধ্রুব বাবুর।আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন  নির্মলা দেবী।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad