গৌরব দেবনাথ,হাবড়া: সিসিটিভিতে পরিস্কার দেখা যাচ্ছে এক কিশোর ফোন কিনতে গেছে এবং দোকান দার তার সাথে কথা বলতে বলতে কোন একটা কাজ করতে দোকানের ভেতর গেলেই হাতের কাজ শেষ, মোবাইল পকেটে।
ঘটনাটি হাবড়া থানার যশোর রোডের ওপর এক নম্বর রেল গেটের কাছে একটি দোকানের ঘটনা। ঘটনার দিন পরে যখন দোকান মালিক বুঝতে পারে তার মোবাইল চুরি হয়ে গেছে সাথে সাথে সিসিটিভি ফুটেজ নিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করে। তারপরে তদন্তে নামে হাবড়া থানা। সেই মতো নদিয়া জেলার হরিনঘাটা থানা এলাকার কাষ্টডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত প্রানোতোষ সরকার ১৫। অষ্টম শ্রেনির ছাত্র। তবে এই প্রথম তার চুরি নয় বলে জানায় অভিযুক্ত এর আগেও একাধিক মোবাইল চুরি করেছে অভিযুক্ত কিশোর।
চুরি যাওয়া মোবাইল কোথায় বিক্রি করেছে সেই তদন্তে হাবড়ার সুপার মার্কেট এলাকায় একটি মুদি দোকানে জিঙ্গাসাবাদ করে। এবং কোথায় বিক্রি করেছে সেই খোজ করছে পুলিশ। মঙ্গলবার বারাসত আদালতে তোলা হবে অভিযুক্ত কে।

No comments:
Post a Comment