স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ শ্বাশুড়ির গলায় বঁটির কোপ মারার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে । মদ খেয়ে স্বামী মারধোর করতো স্ত্রীকে । সেই মারধোরের হাত থেকে রেহাই পেতে সন্তানকে নিয়ে বাপের বাড়ি পালিয়ে এসেছিলো স্ত্রী । এদিকে সন্তানকে ফিরিয়ে নিতে শ্বশুড় বাড়ি পৌঁছায় মদ্যপ স্বামী । ছেলেকে দিতে রাজি না হওয়ায় স্ত্রীর সঙ্গে শুরু হয় অশান্তি । অশান্তি রুখতে এগিয়ে আসেন শাশুড়ি গীতা লেট । সেই সময় শাশুড়ির গলায় বঁটি দিয়ে কোপ মারে জামাই বলে অভিযোগ । ঘটনায় জখম শ্বাশুড়িকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । অভিযুক্ত জামাই সন্তোষ লেট পলাতক। বিষয়টি জানিয়ে মল্লারপুর থানায় অভিযোগ জানিয়েছেন গীতা দেবী । পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

No comments:
Post a Comment