মুকুল রায়কে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে, এমনটাই দাবী বিভিন্ন রাজনৈতিক মহলের।জানা গিয়েছে, বিজেপি রাজ্য নেতা মুকুল রায়কে উত্তরপ্রদেশ থেকে সাংসদ পদে গ্রহণ করা হবে।যদিও এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির কোনও সদস্য কিছুই বলেন নি। জানিনা বলেই এড়িয়ে গেছেন সকলে। সূত্রের দাবি, বিজেপির লক্ষ্য মুকুলকে রাজ্য সভার সাংসদ করে তৃণমূলের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো। মুকুল ক্ষমতা পাওয়া মানে তৃণমূলে থাকা তাঁর অনুগামীরা বিজেপির হয়ে প্রকাশ্যে আসবেন। পঞ্চায়েত ভোটের আগে নইলে বাংলায় বাম কংগ্রেসকে সরানো যাবে না দ্বিতীয় স্হান থেকে ।
প্রেসকার্ডনিউজ আগেই এক ব্রেকিং প্রতিবেদনে জানিয়েছে, বাংলা বিজেপিতে বিরাট রদবদল হতে চলেছে। ওই প্রতিবেদনের প্রথম ফুল ফুটতে চলেছে মুকুলের সাংসদ হওয়া।
বিজেপি সুত্রে জানা গেছে , কেন্দ্রীয় নেতৃত্বের ত্রিপুরার পর টার্গেট বাংলা ও ওড়িশা। পঞ্চায়েত ভোট ও আগামী লোকসভা ভোট দুটিকে কোনও ভাবেই হেলায় পার হতে দিতে চাইছে না বিজেপি। বাংলা নিয়ে বিজেপির নিজের দলের সদস্যদের ওপর ক্ষোভ রয়েছে। দিল্লির এক নেতার কথায়, বাংলা বিজেপির সদস্যরা কাজ করে কম, দাবি করে বেশি। লড়াইয়ের বদলে আছে শুধু অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বামেদের বিরুদ্ধে লড়েছিলেন বাংলা বিজেপি তার কানাকড়ি না লড়ে শুধু অভিযোগ করে আর বলে এটা ওটা নেই। পদ চাই। এই পরিস্হিতিতে মুকুল রায়ই একমাত্র বিকল্প। মুকুল বিরোধী সংখ্যা বাংলা বিজেপিতে বেশি। বিজেপিতে মুকুলায়ন হলে বাকিরাও অস্তিত্বের জন্য দৌঁড়াবে। জানাগেছে নতুন কোনও সমীকরণ কাজ না করলে মুকুল রায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্ণ দায়িত্ব বা রেলমন্ত্রকের ডেপুটি হতে পারেন।মুকুল রায়ের এই পাওনা এবং বদলের কথা শুনে বিজেপির রাজ্য এবং জেলা অফিসের অনেকেরই বুকে ধুঁকপুক শুরু হয়েগেছে।
সূত্র:প্রেসকার্ডনিউজ

No comments:
Post a Comment