ব্রেকিং: সশস্ত্র দুষ্কৃতি হামলা, ১০-১২ রাউন্ড গুলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 February 2018

ব্রেকিং: সশস্ত্র দুষ্কৃতি হামলা, ১০-১২ রাউন্ড গুলি



রাতের অন্ধকারে সশস্ত্র দুষ্কৃতি হামলা। হামলা নদীয়ার গাঙ্গনাপুর থানার গোপীনগরে। প্রায় ৮-১০ জন দুষ্কৃতি হামলা চালায় রানাঘাট-২পঞ্চায়েত সমিতির দেবগ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুবীর ধরের বাড়িতে। ১০-১২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। গুলি ঘরের জানালা থেকে শুরু করে একাধিক জায়গায় লাগে। বোমাবাজিও করে দুষ্কৃতিরা। যদিও প্রানে বেঁচে যান সুবীর ধর ও তার পরিবার। ২০১৬ সালের আগস্ট মাসে তৎকালীন উপ-প্রধান খুন হওয়ার পর সুবীর ধর দায়িত্ব পান। অভিযোগ তখন থেকে তাকে ফোনে প্রাননাশের হুমকি দিত কে বা কারা।রবিবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তদন্তে গাঙ্গনাপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad