শিয়ালদহ স্টেশনের নতুন নাম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 February 2018

শিয়ালদহ স্টেশনের নতুন নাম!



শিয়ালদহ স্টেশনের নাম ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাস করার দাবীতে ও হিন্দুদের জাগ্রত করতে ধর্মতলার রানী রাসমণি রোডে হিন্দু সংহতির বিরাট জনসমাবেশ। হিন্দু সংহতির প্রাক্তন সভাপতি তপন ঘোষ বলেন, আজ হিন্দুরা বাঙালীরা যে স্বাধীনতা পেয়েছে তা সবই ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য। কিন্ত তাঁর নামে কিছু করা হয়নি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় যে মহান ব্যক্তি অংশীদার হয়েছিল সেই নেতাজী সুভাষ চন্দ্র বোসের কোনো মূর্তি নেই। কোনো মেমোরিয়াল করা হয়নি। অথচ প্রধানমন্ত্রীর সব কিছু করা হয়েছে। এমনকি বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিয়ে বলেন, মমতা ব্যানার্জির আঁচলের তলায় এখন কমিউনিস্ট দলরা। যারা এত কাল শোষণ করেছে। তিনি এদিন সভাতে দাঁড়িয়ে মুসলিমদের ও অন্যান্য ধর্মদের জেহাদী সংস্কৃতি ছেড়ে হিন্দু ধর্মের আসার আহ্বান করেন। পাশাপাশি এদিন মুসলমানের এক পরিবার হিন্দু সংহতি প্রাক্তন সভাপতি তপন বাবুর হাত ধরে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। এছাড়া মুখ্যমন্ত্রীকে নানাভাবে মুসলিমদের নিয়ে একাংশবার বিঁধেছেন হিন্দু সংহতির সভাপতি দেবতানু ভট্টাচার্য।মমতা ব্যানার্জি খালি মুসলমানদের ভোট পেয়ে জিতেছেন তিনি হিন্দুদের ভোট পেয়েই জিতেছেন। কিন্ত মুসলিমদের হাত ছাড়া করবেন না বলে তিনি মুসলিমদের তোষণ এ কথা তিনি একটি সমীক্ষা দেখিয়ে বলেন। অন্যদিকে বিজেপিকে বলেন, বিজেপির সৃষ্টিকর্তা অটল বিহারী বাজপেয়ী, ১৯৮০ সালে তৈরি হয়েছে ঠিকই তবে তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে

No comments:

Post a Comment

Post Top Ad