জয়ন্ত সাহা, আসানসোলঃ এক সময় পুলিশের পরিচয় ছিল,পুলিশ মানে সমাজের শত্রু৷অথবা প্রবাদ হয়ে থাকা স্লোগান, পুলিশ তুমি যতই মারো,মাইনে তোমার একশ বারো.......এখন অতীত৷পরিবর্তনের সরকার আসার পর পুলিশের ভূমিকারও কিছু বদল ঘটে গেছে৷পুলিশ এখন শুধুই আইনের রক্ষক বা আরক্ষা নয়৷বরং প্রত্যেক থানা এলাকাতেই পুলিশ এখন অনেক সামাজিক কাজকর্মে জড়িয়ে সমাজের মানুষের আস্থা অর্জন করছে৷শনিবার তেমনি ঘটনার সাক্ষী থাকলো কল্যানেশ্বরী এলাকার মানুষ৷ বাঙ্গুর শ্রেয়সী নামক এক কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ও কল্লানেশ্বরী ফাঁড়ির যৌথ উদ্যোগে কল্লানেশ্বরী এলাকায় গরিব দুঃস্থ ছাত্রছাত্রী দের মধ্যে বই -খাতা- কলম দেওয়া হয়৷ একই সাথে গরিব দুঃস্থ দের মধ্যে কম্বল বিতরণ ও মহিলা দের বস্ত্ৰ বিতরণ করা হয় ৷
Post Top Ad
Saturday, 3 February 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment