অঙ্গ খুইয়েও প্রাণে বাঁচল প্রৌঢ় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

অঙ্গ খুইয়েও প্রাণে বাঁচল প্রৌঢ়

চলন্ত ট্রেন থেকে পড়ে ডান পা কাটা গেল অনিল মন্ডল(৫৫) নামে উত্তর ২৪ পরগনার পশ্চিম ভবানীপুরের এক বাসিন্দার।
হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার গুড়াপ স্টেশন সংলগ্ন রেলগেট এর কাছে অসাবধানতা বশত: আপ ত্রিবান্দাম- গৌহাটি এক্সপ্রেস থেকে পড়ে যায়।প্রথমে স্হানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে।পাশেই গুড়াপ থানার পুলিশ আসে অ্যাম্বুলেন্স নিয়ে।
স্হানীয় উদ্ধারকারীদের অভিযোগ, ঘটনার এক ঘন্টা কেটে যাওয়ার পর রেল কর্মীরা ঘটনাস্হলে আসে।
পড়ে কামারকুণ্ডু রেলপুলিশের সহযোগিতায় আহত ওই ট্রেন যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশের তরফে আহত ট্রেন যাত্রীর বাড়িতে খবর পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad