ব্রেকিং: লক্ষাধিক টাকার কিনারায় পথ অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2018

ব্রেকিং: লক্ষাধিক টাকার কিনারায় পথ অবরোধ



শাটারের তালা ভেঙ্গে  মোবাইলের দোকানে প্রায় লক্ষাধিক টাকার মোবাইল চুরি। চুরির কিনারার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ময়ূরেস্বর থানার লোকপাড়া মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে  লোকপাড়া মোড়ের কাছে খোকন মণ্ডলের একটি মোবাইলের দোকান আছে। সেই দোকানে শাটারের দুটি তালা ভেঙ্গে দোকানে থাকা লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। চুরি যাওয়া মাল উদ্ধারের দাবিতে ও দুষ্কৃতিদের গ্রেফতারের প্রতিবাদে শিবগ্রাম ষাট পালসা রোডের লোকপাড়া মোড়ে অবরোধে করে। অবরোধের জেরে সমস্যায় পড়ে সাধারন মানুষ। ময়ূরেস্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad