চাঁদনী,তমলুক: আয়ের কিছু কিছু টাকা রোজভ্যালিতে জমিয়ে রেখেছিলেন বৃদ্ধ বয়েসের জন্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বাড়হরসংকর গ্রামে বছর ৭০ এর শ্যামপদ প্রামানিক। স্থানিয় আশিষ প্রামানিকের কাছে ১লক্ষ টাকার রোজভ্যালিতে পলিসি করেছিলেন শ্যামাপদবাবু। তার জমানো টাকা মেয়াদ উর্তিন হয়ে গেলে টাকা চাইতে গেলে টাকা ফেরত দেওয়াত দূরের কথা দূরব্যবহার ও হুমকি দিয়ে তাড়িয়ে দিতেন। তাহার কষ্টের সঞ্চিত টাকা ফেরত না পাওয়ায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। দুশ্চিন্তার কারনে অসুস্থ হয়ে শুক্রবার সকালে বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের মৃত্যু পর এলাকার মানুষ মৃতদেহ নিয়ে গিয়ে স্থানিয় রোজভ্যালির এজেন্ট আশিষবাবুর বাড়িতে যায়। বাড়ির সামনে মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানিয়রা। সুযোগ বুঝে এজেন্ট আশিষ প্রামানিক চম্পটদেয়।
স্থানিয়দের অভিযোগ, শুধু শ্যামাপদবাবুর নয় এলাকার প্রায় ২০০ জনের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। কিন্তু মেয়াদ উর্তিন হলেও তাদের টাকা ফেরতের কোন ব্যবস্থা করেননি। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে গ্রাহকদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন স্থানিয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।

No comments:
Post a Comment