প্রেমিকার বাবাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে মৃতদেহ ফেলে রাখার অভিযোগ, গ্রেফতার প্রেমিক।স্থানীয় সূত্রে জানা যায়, কোন্নগর পিয়ারাবাগান চটকলের বাসিন্দা বিশ্বনাথ দাস গত ৯ ই ফেব্রুয়ারী থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে কোন্নগর এ্যালকালির মাঠে পরিত্যক্ত কোয়ার্টারের সেফটিক ট্যাঙ্ক থেকে তার মৃত দেহ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার পিন্টু সিং। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পিন্টুর সঙ্গে সম্পর্ক ছিল বিশ্বনাথের
মেয়ের। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয় নি সে। আগামী ২৪ তারিখ মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তাতেই ছক কষা হয় খুনের। অ্যালকেলির মাঠে বসে মদ্যপান করে বাপ্পা, ছিটকে, কুমার, পিন্টু ও বিশ্বনাথ। সেখানেই শুরু হয় বচসা। তারপরেই খূন করা হয় বলে ধারণা। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।

No comments:
Post a Comment