পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2018

পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী



অবশেষে শিলিগুড়ির হিমাচল বিহারে খোলা হল পাসপোর্ট সেবা কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা দার্জিলিং এর সংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়ার উপস্থিতিতে সূচনা হল এই পাসপোর্ট সেবা কেন্দ্রের।এদিনের অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী গৌতম দেবের নাম আমন্ত্রণ পত্রে থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।অন্যদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য, মাটিগাড়া-নাকসাল বাড়ির বিধায়ক শঙ্কর মালাকার,বিধায়ক সুনীল তির্কি, কলিংপং এর মোর্চার বিধায়ক সারিতা রাই।
শনিবার সকালে অতিথিরা প্রথমে শিলিগুড়ির মাটিগাড়া হিমাচল বিহারের নব নির্মিত পাসপোর্ট অফিসের ভবনে গিয়ে ফিতে কেটে উধবোধন করেন।এরপর শিলিগুড়ি চেকপোস্ট এলাকার একটি বিলাস বাহুল হোটেলে প্রদীপ প্রজ্জ্বলন ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলিগুড়ি পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও উপস্থিত অতিথিরা।অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন বিরোধী মেয়র ও বিধায়কেরা সবাই রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রত্যেকেই শিলিগুড়ি কে বঞ্চনার অভিযোগ তোলেন।

No comments:

Post a Comment

Post Top Ad