প্রেম দিবসের আগের দিন প্রেমে প্রত্যাখাত হয়ে গলায় দড়িদিয়ে আত্মহত্যা করল ইন্দ্রজিৎ পাল নামে শক্তিগর উচ্চ বিদ্যালয়ের এক দশম শ্রেনীর ছাত্র I
গতকাল রাত১০টা টা নাগাদ ইন্দ্রজিৎ এর বাবা বিশ্বজিৎ পাল ঘরের পাশে বাথরুমে যাবার পথে দেখে ছেলে বাইরের দিকে ঘরের আড়াই একটি বাঁশে গলায় চাদর দিয়ে ঝুলে আছে, এরপর বনগাঁ মহকুমা হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে ৷
মৃতর পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায় ইন্দ্রজিৎ পাল (১৭)-এর সাথে তার ক্লাসের এক ছাত্রীর সঙ্গে দির্ঘদিন ধরে ভালবাসার সম্পর্ক ছিল ৷সম্প্রতি মেয়েটি জানিয়ে দেয় ওর পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব নয় ৷ তারপর থেকেই ছেলেটি মানষিক অবসাদে ভুগছিল গতকাল রাতে তাইও আত্মহত্যা করে ৷ ইন্দ্রজিতের পকেট থেকে উদ্ধার হয় প্রেমিকার উদ্দেশ্যে লেখাচিঠি পাওয়া যায় ।
ইন্দ্রজিৎ পালের জ্যাঠা ধীরেন পাল বলেন ,"স্থানীয় পূজা(১৬) নামে ওর ক্লাসের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ৷ এই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারনে কষ্টসহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে" ৷
পূজা অভিযোগ অস্বীকার করে বলে,"ওর সাথে আমি দুইমাস হয়েছে কথা বলিনা, যখন কথা বলতাম বন্ধু ভেবে বলতাম ৷ ওর সাথে কোন প্রেমের সম্পর্ক ছিলনা" ৷এই ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ ।

No comments:
Post a Comment