বিগ ব্রেকিং: ভাড়ার নামে কোটি টাকার গাড়ি আত্মসাৎ প্রোডিউসারের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

বিগ ব্রেকিং: ভাড়ার নামে কোটি টাকার গাড়ি আত্মসাৎ প্রোডিউসারের!



গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে বিক্রেতাকে গাড়ি ভাড়ার পরামর্শ দিয়ে পনেরো কোটি টাকার গাড়ি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক টলিউড প্রডিউসারের বিরুদ্ধে।

সামাজিক ব্যবসায়ীক মাধ্যম olx থেকে এভাবেই নাম্বার সংগ্রহ করে গাড়ি বিক্রেতাদের বলেন সিনেমার শুটিং এর জন্য গাড়ি ভাড়া দিতে । বিনিময়ে মাসিক মোটা অংকের টাকার টোপ দেন বাংলা সিনেমার প্রযোজক প্রতীক ভট্টাচার্য।


উত্তর চব্বিশ পরগনার নিমতা থানা এলাকার শ্রীকৃষ্ণ পল্লীর বাসিন্দা প্রতীক ভট্টাচার্য টলিউডের নামী পরিচালক ও অভিনেতাদের সাথে সখ্যতার ছবি দেখিয়ে বিশ্বাস যোগ্যতা অর্জন করে গাড়ি ভাড়ার চুক্তি করে গত ছয় মাস ধরে আড়াইশো গাড়ি সংগ্রহ করে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা থেকে। গাড়ির তালিকায় বিএমডাব্লিউ থেকে হোন্ডাই সিটি আছে।
প্রকাশ্যে আসা সত্তর জন গাড়ির মালিক একত্রিত হয়ে গাড়িগুলো পেতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন। অভিযোগ, গাড়ি গুলো রাজ্যের বাইরে নিয়ে নকল কাগজ তৈরি করে বিক্রি করেছেন প্রতীক ভট্টাচার্য। এমনকি বেশ কিছু গাড়ি নাম্বার আড়াল করে বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপনও দিয়েছেন টলিউডের প্রযোজক হিসেবে পরিচয় দেওয়া প্রতীক ভট্টাচার্য। গাড়ি ভাড়া দিয়ে প্রতারিত হওয়া সত্তর জন গাড়ি ভাড়ার চুক্তি পত্র। নকল কাগজ তৈরি করে নিজের গাড়ি দাবি করে অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার প্রমাণ নিয়ে বিভিন্ন থানায় ঘুরছেন।

No comments:

Post a Comment

Post Top Ad