ত্রিপুরা ভোটের তোলাবাজি খাস কলকাতায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2018

ত্রিপুরা ভোটের তোলাবাজি খাস কলকাতায়!



ত্রিপুরার ভোটের জন্য তোলাবাজি এবার খাস কলকাতায়। জানা গিয়েছে, আসন্ন ত্রিপুরা নির্বাচনে তোলাবাজির অভিযোগ  বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে। মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি এই টাকা চেয়ে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। পরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে টাকা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, তিনি ইতিমধ্যেই ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছেন সব্যসাচী দত্তকে। কিন্তু টাকার দাবি রোজ বাড়তে থাকায় তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন৷ এবং বিষয়টি সকলকে জানাচ্ছেন৷মঙ্গলবার দুপুরে মধুসূদন চক্রবর্তী নামে ওই ব্যবসায়ী সব্যসাচী দত্তর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকেন৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় ভোটের জন্য বিধাননগরের মেয়র তাঁর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করেন৷ চলতি বছরের ২ ফেব্রুয়ারি তিনি মেয়রের এক প্রতিনিধির কাছে ২ লক্ষ ৩০ হাজার টাকা দেন৷ এর পর ৩ ফেব্রুয়ারি আবার সব্যসাচী দত্ত তাঁকে আবার ফোন করেন৷ আরও ৩০ হাজার টাকা দাবি করেন৷ ত্রিপুরায় ভোটের খরচের জন্যই তিনি এই টাকা দাবি করছেন বলে ওই ব্যবসায়ীকে জানান, এমনটাই দাবি করেছেন মধুসূদন চক্রবর্তী৷



যদিও মধুসূদনের দাবি, দু’দিন পর ৫ ফেব্রুয়ারি তিনি সব্যসাচীকে টাকা দিতে তাঁর অপারগতার কথা জানান৷ বাড়ির এক সদস্যের অসুস্থতার কথাও জানান৷ অভিযোগ, এর পরই হুমকি আসতে শুরু করে৷ ওই ব্যবসায়ীর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে কোনও লাভ হবে বলেও সব্যসাচী তাঁকে জানিয়েছেন৷ এমনকী, মমতা সব জানেন বলেও সব্যসাচী তাঁকে জানান৷সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ এই ঘটনায় লোকটির কাছে কোনও রেকর্ড থাকলে, তা প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন৷দিও মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, ১২ ফেব্রুয়ারি রাতে তিনি ফোন করে আজ, মঙ্গলবার সকালে দেখা করার কথা জানান৷ এর পর এদিন সকালে তিনি বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন৷ তার পর সাংবাদিক বৈঠক করেন৷ সেখানে তিনি দাবি করেন, তৃণমূলের কিছু বর্ষীয়ান নেতার সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন, কিন্তু তাঁরা এ বিষয়ে কোনও সাহায্য করতে পারবে না বলে জানিয়েছে৷ তবে তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন বলে দাবি করেছেন৷

No comments:

Post a Comment

Post Top Ad