এ ভোট কি আর বাংলার ভোট। পরিবর্তনের সরকার। পরিবর্তন তো সর্বত্রই। যদিও
২৫ বছরের সরকার।পালটানো কি সোজা ?ধন্দে ত্রিপুরাবাসী! “হিরা”-র জাদুতে মানিক কি ফিকে হয়ে যাবে ? আজই উত্তর দেবে ত্রিপুরা। ইভিএম-এ নিজেদের রায় দেবে ২৫ লাখ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটার। চলো পাল্টাই স্লোগানে ত্রিপুরা জয়ের স্বপ্ন ইতিমধ্যে দেখতে শুরু করেছে বিজেপি। তবে, মানিকবাবু আপাত শান্ত। আশা করছেন, এবারও ত্রিপুরা তাঁকে ফেরাবে না।
ভোট দিলেন ত্রিপুরা বিজেপি -র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব
২০ নম্বর বক্সনগর বিধানসভা কেন্দ্রে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি
ইভিএম সমস্যার জন্য ২২ নম্বর সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ১৫ নম্বর বুথে ২ ঘণ্টা পরও ভোট শুরু করা যায়নি। ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে
প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১১%
উদয়পুর কেন্দ্রে ৩১/৩৪ নম্বর বুথের ভোটাররা বলছেন, "আমরা এমন সরকার চাই যারা রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে"
সকাল ৭টা : ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ
ত্রিপুরায় মোট ভোটার ২৫ লাখ ৩৬ হাজার ৫৮৯
চরিলামে উপনির্বাচন হবে ১২ মার্চ
চড়িলাম কেন্দ্রে সিপিএম প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত
৫৯টি বিধানসভা আসনে ৩ হাজার ২১৪টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ।

No comments:
Post a Comment