মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের এক অধিকারিকের বিরুদ্ধে সুইসাইড নোটে অভিযোগ লিখে আত্মঘাতী হয়েছেন এক ঠিকাদার। ঋনের ভার সামলাতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। সোনারপুরের গোপালনগরের ঘটনা। মৃত ঠিকাদারের নাম দীলিপ রাউত (৪৭)। মঙ্গলবার রাতে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়িতে। মৃতদেহের পাশ থেকে ডায়রির ছেঁড়া পাতাও পাওয়া গেছে। তাতে ওই ঠিকাদার একটি সুইসাইড নোট লিখেছেন। পুলিস সেই সুইসাইড নোটটিও উদ্ধার করেছে। সাড়ে ৬ লক্ষ টাকার পেমেন্ট না পাওয়াতেই তিনি আত্মঘাতী হচ্ছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন দীলিপ রাউত। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিস। পুলিস জানায়, ওই সুইসাইড নোটটি হ্যান্ড রাইটিং বিশেষঞ্জের কাছে পাঠানো হবে। তারপরে ব্যবস্থা নেওয়া হবে। পুলিস সূত্রে জানা গেছে, দীলিপ রাউত ঠিকাদারের কাজ করতেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রং ও কাঠের কাজের বরাত পেয়েছিলেন। ঠিকাদার দীলিপবাবু সেই কাজ লেবার দিয়ে করান। অভিযোগ, কাজের শেষে টাকা পেমেন্টের জন্য তাঁকে ঘোরান হতে থাকে। হাসপাতালের পারচেজ অফিসার তাঁকে ঘোরান বলে ঠিকাদারের অভিযোগ। সাড়ে ৬ লক্ষ টাকা তাঁর পাওনা বলে জানা গেছে। লেবাররা তাদের বকেয়া টাকার জন্য দীলিপবাবুর ওপর চাপ তৈরি করছিলেন। পরিবারের তরফে জানান হয়েছে, লেবারদের পাওনা প্রায় আড়াই লক্ষ টাকা ধারদেনা করে জোগাড় করে তা মেটান হয়েছে। কিন্তু হাসপাতাল থেকে বকেয়া টাকা আর উদ্ধার হয় নি। পেমেন্টের জন্য তাঁর মেয়ে ও বউ হাসপাতালে গিয়েছিলেন। তাতেও আশার আলো দেখতে পাওয়া যায় নি। তাই মঙ্গলবার মেয়ে ও বউ হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।
Post Top Ad
Wednesday, 21 February 2018
আত্মঘাতী ঠিকাদার! কারণ হাসপাতালের আধিকারিক
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment