স্নেহা চক্রবর্তী, বীরভূম: বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসেই আক্রান্ত হলো স্বাস্থ্য কেন্দ্রে থাকা এক কর্তব্যরত নার্স। আক্রান্ত ওই নার্সের নাম সোনালী মন্ডল। বর্তমানে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি। আতঙ্কিত ওই নার্স ওই স্বাস্থ্য কেন্দ্রে যাবে না বলে ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য অধিকারীককে জানিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বীরভূমের মুরারই থানার রাজগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রাজগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকার জন্য ওই স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগের কর্মরত নার্স সোনালী মন্ডল রোগীদের দেখে ওষুধ দিচ্ছিলেন। সেই সময় এক রোগীর আত্মীয় তার ছেলের হাতের চ্যানেল খোলার জন্য বলে। সেই সময় ওই নার্স ওই রোগীর আত্মীয়কে বলেন তিনি বাইরে ডাক্তারকে দেখিয়েছেন। আগে লাইনে থাকা রোগীদের দেখে তাকে দেখা হবে। এই নিয়ে কর্তব্যরত নার্স এর সঙ্গে ওই রোগীর বচসা হয়। এর পর ওই রোগীর চ্যানেল খুলে দেওয়া হয়। ওই রোগীর আত্মীয় বেরিয়ে যাওয়ার সময় নার্সকে লাথি চর মারে বলে অভিযোগ। এর পরেই ওই স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে বেরিয়ে যায় ওই নার্স। মুরারই ব্লক স্বাস্থ্য অধিকারীককে পুরো ঘটনাটি জানায় পরে মুরারই থানায় গিয়ে অভিযুক্তর নামে অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করে মুরারই থানার পুলিশ। যদিও অভিযুক্ত পলাতক। এই ঘটনায় সরব জেলার স্বাস্থ্য কর্মীরা। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। আতঙ্কিত ওই নার্স আর ওই স্বাস্থ্য কেন্দ্রে যাবে না বলে ব্লক স্বাস্থ্য অধিকারীককে জানিয়েছেন। পাশাপাশি ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক থেকে নার্স ও অন্যান্য কর্মীরা আতঙ্কিত।

No comments:
Post a Comment