অটো-টোটো চালকদের সংঘর্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 March 2018

অটো-টোটো চালকদের সংঘর্ষ



জয়ন্ত সাহা: বুধবার সকালে আসানসোল দক্ষিন থানার মহিশীলা কলোনীতে অটো আর টোটো চালকদের মধ্যে বচসা হয়,পরে সেটা হাতাহাতির পর্যায়ে পৌছে যায়।এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়,মহিশীলা যাবার রাস্তা প্রায় দু ঘন্টা অবরোধ থাকে।সাধারন জনগন প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ে যায়,।আসানসোল দক্ষিন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রনে আনে।ঘটনার ব্যাপারে পুলিশ জানায় মহিশীলা কলোনী থেকে অটো এবং টোটো রা যাত্রী নিয়ে হটনরোড পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দেয় কিন্তু সেখান থেকে যাত্রী তুলতে গেলে হটনরোড মোড়ের অটো টোটো চালকরা বাধা দিত এ নিয়ে কয়েকবার অশান্তি হয়,এদিন সকালে হটনরোড মোড়ের অটো চালক মহিশীলাতে যাত্রী পৌছে পুনরায় যাত্রী তোলাতে স্থানীয় অটো চালকরা প্রতিবাদ করে,প্রথমে দু পক্ষের মধ্যে বচসা হয় পরে সেটা মারামারির চেহারা নেয়।দুপক্ষকে শান্ত করানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad