ব্রেকিংঃ ভাইয়ের হাতে খুন দাদা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 March 2018

ব্রেকিংঃ ভাইয়ের হাতে খুন দাদা

গৌরব দেবনাথ,হাবড়াঃ জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা।জানা যায়, দাদা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ছিলেন।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জয়গাছি এলাকায়। মঙ্গলবার সকালে জমি বিবাদকে কেন্দ্র করে ভাই রবি দাস দাদা অনিল কুমার দাসকে কাঠের গুড়ি দিয়ে মারধর করে।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে দাদা অনিল কুমারকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে,পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতকে বারাসত হাসপাতালে রেফার করা হয়।হাসপাতালে নিয়ে যেতে যেতেই রাস্তায় মৃত্যু হয় অনিলবাবুর। হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে ভাই রবি দাসকে গ্রেফতার করা হয়। এলাকায় শোকের ছায়া। তদন্তে হাবড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad